1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

ফরিদপুরে ৪ হাজার বস্তা সার জব্দ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

ফরিদপুর শহরের নদীবন্দর সিঅ্যান্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার বস্তা ডিএপি কীটনাশক সার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।

অভিযানকালে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা অবৈধভাবে মজুদ করা ডিএপি কীটনাশক সার জব্দ করা হয়। এ সময় কার্গো এবং গোডাউন সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক কালবেলাকে বলেন, গতকাল রাতে পৃথক দুটি অভিযানে ধলার মোড় ও সিএন্ডবি ঘাট এলাকায় ৪ হাজার বস্তা সার জব্দ করা হয়েছে। গোডাউন সিলগালা করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে নৌপুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোডাউন মালিককে পাওয়া যায়নি। তাকে খুঁজে আইনের আওয়াত আনা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )