1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

রংপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন
রংপুরের মিঠাপুকুরে  চোর সন্দেহে আয়নাল ইসলাম(৩০)নামে এক যুবককে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।নিহত যুবক উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ধলাপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর)দিবাগত রাত ১ টার দিকে রধলাপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে থেকে আয়নাল ইসলামকে তুলে নিয়ে পাশের গ্রাম বড় মির্জাপুরে  রাতভর নির্যাতন করে হত্যা করা হয়।
এদিকে যুবককে তুলে নিয়ে আসার পরেই এলাকাবাসীর পক্ষ থেকে তাৎক্ষণিক জরুরি সেবা ৯৯৯ এ কল দিলেও ঘটনাস্থলে যায়নি পুলিশ এমনটাই অভিযোগ স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,বৃহস্পতিবার  রাত ৯ টায় দূর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের মোছাঃ মনোয়ারা বেগম(৫৫) এর বাড়িতে  সোনার চেইন চরি করার সময় চোরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় মনোয়ারা বেগম। আহত মনোয়ারার  আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত মনোয়ারা বেগমকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপরেই এই ঘটনার জন্য দায়ী করে স্থানীয় রেজা, আশিকুরের নেতৃত্বে ৭/৮ জন তিনটি মোটরসাইকেল যোগে  পাশের গ্রাম ধলাপাড়ার আয়নুলকে রড দিয়ে পিটাইতে পিটাইতে তুলে নিয়ে আসে রাতভর নির্যাতনে মৃত্যুর কোলে ঢলে পড়লে অপরিচিত ভ্যানযোগে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।সেখানেই মৃত্যু বরণ করে আয়নুল।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান, সকাল ৮ টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনার বিষয়ে আমরা জানতে পেরেছি। এঘটনায় থানায় এখনো কোন পক্ষ থেকে অভিযোগ দায়ের করেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )