1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

সাফল্যের গল্প শোনালেন ৬১ মেধাবী কিশোর-কিশোরী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭১ জন দেখেছেন

এডুকো বাংলাদেশ এবং চাইল্ড ফান্ড কোরিয়ার সহযোগিতায় ঢাকা ও রাজশাহীর ৬১ মেধাবী কিশোর-কিশোরী ও তরুণরা তাদের সাফল্যের গল্প শোনালেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলনকক্ষে নারী মৈত্রী এবং সচেতন সোসাইটির বাস্তবায়নে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচালক (প্রশাসন) এম এ আখের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা, সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মো. হাসিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম, এডুকো বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক আব্দুর রহিম সহ মাধ্যমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, প্রধান শিক্ষক, কোচ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইয়ং ট্যালেন্ট, অভিভাবক, এডুকো বাংলাদেশ, নারী মৈত্রী এবং সচেতন সোসাইটির কর্মকর্তারা।

সভাপতি শাহীন আকতার ডলি বলেন, আজকের এ আয়োজন প্রতিভাবান কিশোর-কিশোরীদের এক অনন্য মঞ্চ। যেখানে তারা তাদের মেধা ও সাফল্যের গল্প শোনাবে। অথচ ১ বছর পূর্বেই এডুকো বাংলাদেশের সহায়তায় ৬১ জন কিশোর-কিশোরী ও যুবদের স্বপ্ন পূরণে সাপোর্টিং ট্যালেন্টেড অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ টু রিইনফোর্স দেয়ার স্কিলস (স্টারস্) প্রকল্পের পথচলা। যারা এখন ২১ শতকের তরুণ নেতৃত্বে বলিষ্ঠ অধিকারী হয়ে ওঠার সৈনিক।

প্রধান অতিথির বক্তব্যে ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, ৬১ জন মেধাবী কিশোর-কিশোরী ও তরুণরা বাংলাদেশের সম্পদ। কেননা যুব সমাজ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি এবং তাদের মেধা ও সৃজনশীলতাই দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, এই মেধাবী কিশোর-কিশোরী ও তরুণদের এ অর্জন দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। তাদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং দেশের জন্যও গর্বের। তিনি আরও বলেন, তরুণদের উদ্ভাবনী মনোভাব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে এবং এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি এম এ আখের তার বক্তব্যে বলেন, তোমাদের আজকের এই অর্জন ভবিষ্যতের উজ্জ্বল পথের সূচনা মাত্র। তিনি উল্লেখ করেন, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে যুব সমাজের মেধা, উদ্ভাবনী চিন্তা ও নিষ্ঠা অপরিহার্য। যুব উন্নয়ন অধিদপ্তর সর্বদা তাদের পাশে আছে এবং দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে কাজ করে যাবে। কিশোর-কিশোরীদের স্ব-স্ব ক্ষেত্রে শিক্ষালাভের মাধ্যমে নিজেদের আরও উন্নত করার পরামর্শ দিয়ে তিনি তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার দেশের মেধা ধ্বংস করে গেছে। তিনি সবার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন পরিবর্তন আসতে সময় লাগবে। এখনও অনেক দূর এগোনোর বাকি। তিনি উল্লেখ করেন, তরুণদের ভূমিকা সবসময়ই সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যুবসমাজকে বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। সমাজের প্রত্যেকটি স্তরে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। উদ্ভাবনী চিন্তা ও ন্যায়ের পথে অবিচল থাকার মাধ্যমে তাদেরই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সমাপনী বক্তব্য সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মো. হাসিনুল ইসলাম বলেন, সবার সহযোগিতার মাধ্যমে আমরা একসাথে তরুণদের সাফল্যের এই যাত্রাকে আরও শক্তিশালী করতে পারি, যা ভবিষ্যতের সফলতার পথকে আরও সুগম করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )