1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭৩ জন দেখেছেন

গাইবান্ধার মাদক মামলায় সোহাগ মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত সোহাগ মিয়া গাইবান্ধা জেলার ২ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩০ জুন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শহরের গোডাউন রোডের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে হেরোইন বেচাকেনা হবে। এ সময় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফ হোসেন অভিযান চালিয়ে সোহাগ মিয়া ও বাবু নামে দুজনকে হেরোইনসহ গ্রেপ্তার করে। অভিযানের সময় সোহাগ মিয়ার কাছ থেকে ১১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ মিয়া ও বাবুকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত সোহাগ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। অপর আসামি বাবুকে বেকসুর খালাস দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )