1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুত্রনালীতে পাথর হয়েছে এনসিপি নেতা সারজিস আলমের, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ মুক্তিযুদ্ধের সঙ্গে গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয় ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা গ্যাসসংকটে বন্ধ হয়ে আছে যমুনা সার কারখানা, ২০ জেলার সার সংকটের আশঙ্কা আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

সিআইডিতে রক্তের নমুনা দিয়েছেন হারিছ চৌধুরীর মেয়ে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৫ জন দেখেছেন

ডিএনএ টেস্টের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) রক্তের নমুনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী।

আদালতের নির্দেশে বাবা হারিছ চৌধুরীর মরদেহ শনাক্তের জন্য সোমবার (২১ অক্টোবর) দুপুরে তিনি রক্তের নমুনা দিতে যান।

সিআইডি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২১ সালে ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। হারিছ চৌধুরীর মেয়ের এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে মরদেহটি উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। ডিএনএ পরীক্ষার পর মরদেহটি হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ১৬ অক্টোবর ঢাকা জেলা আদালতের নির্দেশে হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন করে নমুনা সংগ্রহ করে সিআইডি। নিশ্চিত হওয়ার পর তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাই তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়াসহ দাফনের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।

ডিএনএ টেস্টের জন্য রক্ত দেওয়ার পর সামিরা তানজিন চৌধুরী জানান, আদালতের নির্দেশে আমার বাবার মরদেহ শনাক্ত করতে সিআইডিতে রক্তের নমুনা দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )