1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

আমরা সমাজ থেকে নির্যাতন কমাবো : শারমীন এস মুরশিদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৬১ জন দেখেছেন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি সবার সমন্বয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে নির্যাতন কমাবো। শক্ত হাতে নিবিড়ভাবে আমরা এ কাজ করতে চাই বলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সোমবার ( ২১ অক্টোবর) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি বসুন্ধরা আবাসিক এলাকার ভাটারা থেকে আসা গৃহকর্মী খাদিজার শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার শিশুকে এবং ওসিসিতে আরও ভর্তিকৃত শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত শিশুদের দেখতে গিয়ে একথা বলেন।

মানসিকভাবে নির্যাতনের শিকার গৃহকর্মী খাদিজাসহ অনানুষ্ঠানিক শিশুদের খোঁজখবর নেন। তিনি দায়িত্ব পালনকারী চিকিৎসকদের নির্যাতিত শিশুদের নিবিড় পরিচর্যা ও সুচিকিৎসা দিয়ে সুস্থতা করার জন্য গুরুত্বারোপ করেন। এসময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা মেডিকেল কনফারেন্স রুমে এক সভায় শারমীন এস মুরশিদ বলেন, সমাজে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের ক্যাম্পেইন করতে হবে। ভিকটিমদের মামলাগুলো দ্রুত শাস্তির আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে সমাজ থেকে শিশু ও নারী নির্যাতন কমে আসবে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, নারী ও নির্যাতন রোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। হাসপাতালের ইমারজেন্সিতে যেন সিট খালি থাকে যাতে আমার শিশু ও নারীরা দ্রুত সেবা পায়।

তিনি চিকিৎসক, আইনজীবী এবং পুলিশকে নির্যাতিত শিশুদের সরেজমিনে গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য এবং মামলা পরিচালনা করার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সের কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তরুণী জিনাত জাহান আদরকে। নির্যাতনের শিকার কিশোরী গৃহকর্মী কল্পনা গণমাধ্যমকে বলেন, আমাকে ঠিকমতো খাবার খেতে দেয় না। সারা দিনে মাত্র একবেলা খাবার দেয়। আর সব সময় মারধর করে। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেয় না।

আহত কল্পনার শরীরের বিভিন্ন জায়গা গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয়েছে এবং দাঁত উফড়ে ফেলা হয়েছে। এ ছাড়াও চুল স্টেইট করার যন্ত্র দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শরীরের নানা অংশ। গুরুতর জখমের শিকার কল্পনা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )