1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

সাকিবকে দেশে ফিরতে নিষেধ করার কারণ জানালেন আসিফ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্টে খেলার জন্য ১৭ অক্টোবর রাতে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ মুহূর্তে তার দেশে ফেরা বাতিল করা হয়। দেশ সেরা এই অলরাউন্ড বিদায়ী টেস্ট হিসেবে পরিকল্পিত ছিল এই ম্যাচ, কিন্তু নানা নাটকীয়তার পর সিদ্ধান্তটি বদলাতে হয়। ফলে, সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে কানপুরের টেস্টই থেকে গেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সেই পরামর্শের কারণ ব্যাখ্যা করেছেন এবং নিজের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন। আসিফ বলেন, আমি সাকিবের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতির মাধ্যমে পরিষ্কার করেছি। উদ্ভূত পরিস্থিতিতে যাতে ক্রীড়াঙ্গনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয় এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য বিসিবিকে আমি আপাতত সাকিবকে দেশে ফিরতে না বলার পরামর্শ দিয়েছি।

বিসিবির বাইরে সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ এবং কুশপুত্তলিকা দাহের ঘটনা নিয়ে আসিফের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমার ইন্ধনে এমন কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে আমি অবগত নই। আমি শুধু বলেছি, মতপ্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার। তবে কেউ যদি এটাকে ভুলভাবে পরিচালিত করে বা বিভ্রান্তিকর বক্তব্য দেয়, সেটার জন্য আমি দায়ী নই।

সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও তিনি চেয়েছিলেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নিতে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে সাকিবের দেশে ফেরা সম্ভব হয়নি।

আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের স্কোয়াডে সাকিবকে রাখা হলেও, শেষ পর্যন্ত তার পরিবর্তে হাসান মুরাদকে দলে ডাকা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )