1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

তিন পার্বত্য জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৯ জন দেখেছেন

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (৬ অক্টোবর) বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এ তিন পার্বত্য জেলার ক্ষেত্রে এ নির্দেশনা জারি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের রাঙামাটি ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সময়ে সংগঠিত সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি একাধিক সূত্রের।

এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ঘিরে বান্দরবান জেলায় আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত কয়েক দিনের টানা বুকিং ছিল পর্যটকদের। ভ্রমণের জন্য ট্যুরিস্ট গাড়িও আগাম বুকিং করেছিলেন পর্যটকরা। হঠাৎ সিদ্ধান্তে বুকিং বাতিল হলে পর্যটন সংশ্লিষ্টরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান তারা।

বান্দরবান জেলা আবাসিক হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, শারদীয় উৎসব ঘিরে বহুদিন পর বান্দরবান জেলায় পর্যটকদের ঢল নামার মতো বুকিং হয়েছিল। ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল মন্দা কাটবে পর্যটন শিল্পে কিন্তু হঠাৎ নিষেধাজ্ঞায় আশার আলোয় মেঘের ঘনঘটা নেমে এলো আবারও। সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা হচ্ছে এ অঞ্চলের অর্থনৈতিক চালিকাশক্তি, সরকারকে পর্যটন শিল্প রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, এর আগে অনির্দিষ্টকালের জন্য ৪ অক্টোবর থেকে সাজেকে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। এবার পুরো রাঙামাটিসহ বাকি দুই জেলাও নিষেধাজ্ঞার আওতায় এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )