1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯৩ জন দেখেছেন

সাতক্ষীরায় চাঁদাবাজির ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও নগদ প্রায় ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী মো. আব্দুল অহিদ সরদার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।

শনিবার (৫ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের উত্তর রাজারবাগান এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে রেজাউল ইসলাম খোকন (৪৫), মৃত কাসেম উদ্দীনের ছেলে মোম্মাহাদ আলী (৪০) ও মৃত খাইরুল ইসলাম সরদারের ছেলে সাইফুল ইসলাম ওরফে ক্রস সাইফুল (৪৬)।

সাতক্ষীরা থানা পুলিশ সূত্র জানায়, শ্যামনগরের মো. আব্দুল ওয়াহিদ সরদার শহরের কাটিয়ায় শেখ মোমিন উদ্দিনের ভাড়া বাড়িতে বসবাস করেন। তার কাছে সাতক্ষীরা পৌর সভার উত্তর রাজারবাগান এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম খোকন, মৃত কাশেম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তাদের সহযোগী খায়রুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম গত কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তা দিতে অস্বীকার করায় ওয়াহিদকে জোর করে ধরে সাইফুলের মুদি দোকানের সামনে নিয়ে আসা হয়। সেখানে আসামিরা দেশীয় অস্ত্র, পিস্তল, চাকু দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় তার কাছ থেকে বসতবাড়ির চাবি ও দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আর বাকি টাকা সন্ধ্যার মধ্যে দেওয়ার জন্য হুমকি দেয়।

বাধ্য হয়ে ওয়াহিদ সাতক্ষীরায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রেজাউল ইসলাম খোকন, মোম্মাহাদ আলী ও সাইফুল ইসলামকে আটক করে।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. রফিকুল ইসলামের কাছে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )