1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

সিলেট কারাগারেই চিকিৎসা চলছে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯০ জন দেখেছেন

সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার কথা ছিল। তবে সেখানে না নিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কারাবিধি অনুযায়ী ওইখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে নিরাপত্তা ও শারীরিক অবস্থা পর্যালোচনা করার পর তাকে নেওয়া হতে পারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ থেকে বাদাঘাটে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয় সাবেক এ মন্ত্রীকে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল জানান, সাবেক মন্ত্রী মান্নানকে কারাগারে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী কালবেলাকে বলেন, কারাগারের ডিআইজি আমাকে জানিয়েছেন এমএ মান্নান অসুস্থ হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। খবর পেয়ে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তার শারীরিক অবস্থার অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হবে। তিনি হাসপাতালে ডিভিশন পাবেন।

জানা যায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জের ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

গত ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )