1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ নাটোরে ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার

ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৯ জন দেখেছেন

 

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে ৪ বাংলাদেশী যুবক আটক হয়েছে।
উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় গত রাত অনুমান ১১.৫০ ঘটিকায় কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছে ।
এজাহার সুত্রে জানা যায়, ডিমলা থানাধীন কালীগঞ্জ নামাজি পাড়া নামক স্থানে বিজিবি সদস্যরা ৭৯৪ নং পিলারের ১০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে টহল ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবক কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় হাবিলদার ফারুকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
আটককৃত হলেন, দিনাজপুর জেলার খানাসামা থানার খামাতপাড়া গ্রামের বিমল চন্দ্র  রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। বিজিবি সদস্যরা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই।
বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাসী করে বাংলাদেশী ২৫,১৭০ টাকা, ভারতীয় ১৬০ রুপি, দুইটি চার্জার,একটি ব্লুটুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যানড্রোয়েট ফোন,দুইটি এনআইডি কার্ড,একটি জন্ম নিবন্ধন জব্দ করে।
আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করা হয়। ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি(ওসি)বলেন, আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। জব্দ তালিকা তৈরী করে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )