1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

প্রিপেইড রিচার্জ সেবায় ৪৮ ঘণ্টার জন্য তিতাসের বিশেষ নির্দেশনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৭৯ জন দেখেছেন

তিতাসের প্রিপেইড রিচার্জ সেবা নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৪ ও ৫ অক্টোবর পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে উপায় এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ।

বুধবার (২ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তাটিতে জানান হয়, আগামী ৪ অক্টোবর রাত ১২টা থেকে ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (শুক্র ও শনিবার) মোট ৪৮ ঘণ্টা পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য উপায় এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে।

এ অবস্থায় প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকদের গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে আরও বলা হয়, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এ দিকে অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কালীগঞ্জ, আগানগর, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, চাঁদনীহাউজিং, হরিহরপাড়া, এনায়েতনগর, ফতুল্লা, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, সারদাগঞ্জ, কাশিমপুর, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, কড্ডা, কোনাবাড়ী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনা ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা গত ৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৮৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১১ দশমিক ৪৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )