1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতিতে জবি শিক্ষকেরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৯৯ জন দেখেছেন

সরকারি চাকরিতে সর্বজনীন পেনশন নীতিমালা ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকেরা। সেই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরাও দপ্তরে দপ্তরে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেছেন।

সোমবার সকাল থেকেই তারা কর্মবিরতি পালন করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শেখ মাশরিক হাসান বলেন, আমরা যোক্তিক দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হচ্ছে, আন্দোলন চলবে। তবে আমাদের দাবি মেনে নিলে আমরা দ্রুত সময়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা শেষ করব।

তিনি আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে শিক্ষকরা আজ রাস্তায় নেমেছে। যা মোটেও কাম্য ছিল না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের মেধাবী শিক্ষার্থীদের জন্য আমাদের চলমান এ আন্দোলন। আজকে থেকে যারা শিক্ষক হিসেবে যোগদান করবে তাঁরাই এ বৈষম্যের শিকার হবে। আমরা শিক্ষার্থীদের বিপক্ষে না।

১ জুলাই সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এতে একাত্ম ঘোষণা করে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখেছে কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )