1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

স্কুলেও আমাকে ‘কেন্দে দিয়েছি’ বলে ট্রল করে: সিমরিন লুবাবা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: ক্যামেরা দেখলেই কথা বলার জন্য ঝাপিয়ে পড়েন শিশুশিল্পী সিমরিন লুবাবা। বয়সের তুলনায় একটু বেশি কথা বলেন তিনি। আর সেকারণে এবার ট্রলের মুখে পড়লেন তিনি।

কয়েকদিন আগে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ‘কেন্দে দিয়েছি’ বলাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন লুবাবা। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

ট্রল হওয়া প্রসঙ্গে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন লুবাবা। তিনি বলেন, “কেন্দে দিয়েছি বলায় অনেক বড় বড় লোকও আমাকে ট্রল করেছে। আমি অবাক হয়েছি ওনাদের আচরণ দেখে। মুজিব সিনেমা তো হাসাহাসির কোন সিনেমা না? ওই সিনেমা দেখে কে কাঁদেনি? সিনেমা দেখে আমি ‘কেন্দে দিয়েছি’ বলায় যারা ট্রল করছে এটা তাদের জন্য লজ্জাজনক। এখন স্কুলে গেলেও আমাকে ট্রল করে।”

তিনি আরও বলেন, ‘কেন্দে দিয়েছি আর কান্না করেছি এর মধ্যে পার্থক্য কী? আমি নাকি পাকনা কথা বলি? আবার বলেন আমি কথা বলতে জানি না! তাহলে আমি যাব কোথায়? এভাবে ভাইরাল করা অহেতুক। আমি কথা বললেও দোষ, না বললেও দোষ। আবার বলে আমি নাকি লজিক গার্ল!’

শোনা যাচ্ছে, তিনি নাকি আর মিডিয়াতে কাজ করবেন না। বিষয়টি নিয়ে লুবাবা বলেন, ‘আমি মিডিয়াতে কাজ করতে চাই। মিডিয়া ছাড়তে চাই না। আমার দাদাও অভিনেতা ছিলেন। তবে এভাবে ট্রল করবেন না। ভারতের মানুষও আমাকে অনেক সাপোর্ট করে। অথচ বাংলাদেশের কিছু মানুষ সারাদিন ট্রল/মিম নিয়ে পড়ে থাকে। কেন জানি আমি এগিয়ে যায়, এটা দেশের অনেকেই চায় না।’

জানা যায়, টিকটকে তার কোনো আইডি নাই। সব ফেক। তার ভিডিও দিয়ে অন্যরা টিকটক বানায়। ফেসবুক, ইন্সটায়ও অসংখ্য ফেক একাউন্ট আছে। ওসব একাউন্ট দিয়ে তার নামে প্রতারণা করা হচ্ছে।

লুবাবা গান, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছেন। এমনকি সিনেমাতেও অভিনয় করেছেন এ খুদে শিল্পী। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )