1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জানা গেল ভারতের কোন কোন প্রদেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলাদেশে সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।

এর আগে ইধিকাকে ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’, ‘পিলু’র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলাকে ইধিকা জানালেন, তার অভিনীত প্রথম বাংলা ছবি, তথা বাংলাদেশি ছবি ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে ভারতে।

ইধিকা বলেন, “একটা দারুণ সুখবর আছে। আমার প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কলকাতায়। মুক্তির তারিখ ৩ নভেম্বর, ২০২৩। কলকাতা তো বটেই, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম মিলিয়ে মোট ৫১ থেকে ৫২টি হলে মুক্তি পাবে ছবিটি। ছবির প্রচারে ২ নভেম্বর একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছে কলকাতায়।”

জানা গেছে, ভারতে ‘প্রিয়তমা’ মুক্তি পাবে ‘এসএসআর’-এর ব্যানারে। এই মুহূর্তে ভারতেই রয়েছেন শাকিব খান। তার একটি প্যান ইন্ডিয়ান ছবির শুটিং করছেন বারাণসীতে। ছবিটির নাম ‘দরদ’। এতে নায়িকা হিসেবে অভিনয় করছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )