1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

যে কারও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এরপর আপনার ব্যক্তিগত তথ্য, ছবি সব চলে যেতে পারে অন্যের হাতে। আপনার অ্যাকাউন্ট, পরিচয় দিয়ে হ্যাকার নানা অপকর্ম করতে পারে। যার দায় আসতে পারে আপনার ওপরই। তাই তো অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত যে কাজগুলো করবেন তা জেনে রাখুন।

চলুন জেনে নেওয়া যাক সেসব-

>> কখনো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে প্রথমেই www.facebook.com লিঙ্কে প্রবেশ করুন।

>> এরপর ‘মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড’-এ ক্লিক করুন। হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা দুটি অপশনের (ইমেইল বা ফোন নম্বর) যে কোনো একটির ইনফরমেশন দিন।

>> প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরনো পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরনো পাসওয়ার্ডটি দিয়ে ‘কন্টিনিউ’ করুন।

>> হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে তাহলে আপনাকে ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

>> যদি হ্যাকার এরই মধ্যে অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন-এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে ‘তাহলে নিড আনাদার ওয়ে টু অথেন্টিকেটেড? -> সাবমিট এ রিকোয়েস্ট টু ফেসবুক’ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফরম পূরণের মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

>> সোশ্যাল মিডিয়ায় ব্যাকিংয়ের শিকার হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি এসে অভিযোগ জানাতে পারেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )