1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

রাবিতে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৬

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও দুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে আক্রান্ত সংখ্যা ছয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখ তথ্যটি নিশ্চিত করেছেন।

এ পরিচালক জানান, ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে শরীরে মশা যেন না কামড়ায় সে ব্যবস্থা করতে হবে। বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে। তাছাড়া ডেঙ্গু রোগীর প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা এই মেডিকেল সেন্টারে আছে। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মেডিকেল সেন্টারের তথ্যমতে, গত ২০ থেকে ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা হয়েছে ৭৮টি। এদের মধ্যে আজকে ২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে তারা উভয়ই ঢাকা ফেরত। এর আগে ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসে ডেঙ্গু নিরোধনে গত ২১ জুলাই থেকে কাজ শুরু করেছে প্রশাসন। ক্যাম্পাসে মশা নিরোধক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আবাসিক হল ও একাডেমিক ভবনের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও প্রচারণার লক্ষ্যে দুই দফা সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম জানান, ডেঙ্গু থেকে শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি অব্যাহত রয়েছে। তাই সকলকে সচেতন হওয়ার কথা জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )