1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

মশার ক্ষতিকর দিক নিয়ে বই ছাপিয়ে স্কুলে পাঠাচ্ছে ডিএনসিসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

‘মশার কামড় ক্ষতিকর’ নামের একটি বই স্কুলশিক্ষার্থীদের জন্য ছাপিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সোমবার সকালে ঢাকা উত্তর সিটির নগরভবনের ছয়তলায় এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মশার কামড়ে যেসব রোগ হয়, সেগুলো সম্পর্কে আমরা আমাদের ছোট মণিদের জানাতে চাই। বইটির মাধ্যমে তারা যখন জানবে, বাড়ি গিয়ে তারা নিজেদের মা-বাবাকে বলবে, সচেতন করবে। বইটির প্রতিটি পৃষ্ঠায় থাকা ছবিগুলোয় রং করে শিক্ষার্থীরা মশার কামড়ের ক্ষতিকর দিক সম্পর্কে শিখবে। যেমন এতে বলা আছে, কিছু মশা কামড়ালে চুলকানি হয়, কোনো কোনো মশার কামড়ে আবার অসুস্থ হয়। তাই সুস্থ থাকতে হলে মশার কামড় খাওয়া যাবে না। বাইটের সঙ্গে ফাইট করতে হবে। বইটি শেষ করলে “সাব্বাস” সার্টিফিকেট দেওয়া হবে।’

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বইটি সম্পর্কে বলেন, ‘এ বছরের শুরুতে ডিএনসিসির একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের মায়ামি ডেড কান্ট্রিতে যায়। সেখানে মশার কামড় নিয়ে স্কুলগুলোয় শিক্ষার্থীদের একটি বই পড়ানো হয়। এতে তারা মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সফলতা পেয়েছে। ডিএনসিসি বইটি সংগ্রহ করে এটা বাংলায় অনুবাদ করার উদ্যোগ নেয়।’

তিনি বলেন, ‘বইগুলো স্কুলে বিতরণ করা হবে। আমাদের ছোট বাচ্চারা যাতে মশার কামড়ের ক্ষতিকর দিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেরা সচেতন হয়ে নিজেদের রক্ষা করতে পারে। মশার বিরুদ্ধে আমরা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে চাই।’

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে বইটির এক লাখ কপি ছাপানো হয়েছে। দ্রুত এ বইগুলো আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পৌঁছে দেওয়া হবে। পরবর্তী সময়ে বইটির আরও এক লাখ কপি ছাপাবে ডিএনসিসি।

এদিকে আজকের অনুষ্ঠানে মশা নিয়ে গবেষণা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) করেছে ডিএনসিসি।  এ চুক্তিকে স্বাক্ষর করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রাশেদা আক্তার এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম শফিকুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )