1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

নিউইয়র্কে কেনাকাটায় ধূম চাঁদ রাতের আমেজে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে তরুণীদের মেহেদী রাঙানো আমেজে ঈদুল আজহা উপলক্ষ্যে কেনাকাটার ধূম পড়েছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মঙ্গলবার বিকাল থেকেই চাঁদ রাতের আমেজে আবিষ্ট হয় জ্যাকসন হাইটসের অলিগলি ছাড়িয়ে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা, চার্চ-ম্যাকডোনাল্ড, পার্কচেস্টার।

স্কুল-কলেজগামী তরুণীরা টেবিল-চেয়ার নিয়ে বসে মেহেদী রাঙাতে। দরদাম ঠিক করেই গৃহিণী-তরুণীরা ঈদের উৎসবে মেতে ওঠেন। ঈদ এলেই উৎসবে মেতে উঠলেও প্রবাসী বাঙালিদের এবার ভিন্ন এক আমেজে দেখা যায়। চমৎকার আবহাওয়ায় শিশু সন্তানসহ দল বেঁধে এসেছেন তারা। চলতি পথেই ঢাকার গুলিস্তানের ন্যায় হরেক রকমের পোশাক-আশাকের দোকান বসেছে। দোকানে বিক্রিও হচ্ছে দেদারসে। শেষ মুহূর্তের কেনাকাটায় পকেট খালি করতে কসুর করছেন না প্রবাসীরা। শাড়ি, কামিজ, পায়জামা-পাঞ্জাবি, কোর্তা, লেহেঙ্গাসহ লেটেস্ট ডিজাইনের পোশাক-আশাকের সমাহার ঘটিয়েছে স্মৃতি ফ্যাশন। এখানে বাংলাদেশের তৈরি স্যান্ডেল বিক্রি হয় সবচেয়ে বেশি। মক্কা থেকে আনা টুপির দোকানেও ভিড় দেখা যায় সারাক্ষণ।

উল্লেখ্য, জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ স্ট্রিট’ ঘিরে এবারও প্রবাসীরা আনন্দে মেতে ওঠেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রবাসীরা পেয়েছেন রাস্তাটি। সেখান থেকে আশপাশের সবগুলো সড়ক ছেয়ে যায় ঈদ-পোশাক আর মেহেদী রাঙানোর আয়োজনে। তা অব্যাহত থাকে মধ্যরাত অবধি। এ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। আগের মতো এবারও বহু প্রবাসী কুরবানীর দায়িত্ব অর্পণ করেছেন স্বদেশে স্বজনদের কাছে। এর বাইরেও উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী যুক্তরাষ্ট্রে কুরবানী দিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )