1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘ইন্ডাস্ট্রির সব কিছু ভালো নয়, এটা জেনেই এসেছিলাম’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

বলিউডে বিভাজন ও স্বজনপোষণ সমস্যা নিয়ে এর আগেও একাধিক তারকা মুখ খুলেছিলেন। ফাঁস করেছিলেন কিছু অপ্রিয় সত্য। সম্প্রতি ইন্ডাস্ট্রির নেতিবাচকতা নিয়ে কথা বললেন অভিনেত্রী তাপসী পান্নু। আগেও অবশ্য বেশ কিছু খারাপ অভিজ্ঞতার কথা বলেছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, অভিনয় জগতে দশ বছর পূর্ণ করে সরব অভিনেত্রী। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বলিউডে দলবাজি তো চিরকালই রয়েছে। সবাই জানে।’

যদিও এই পক্ষপাতিত্বের জন্য দোষও দিতে চান না কাউকে। তবে সমস্যায় পড়তে পারেন নবাগতরা। নবীন শিল্পীরা যেন সব জেনেবুঝেই আসেন, আর্জি তাপসীর। অভিনেত্রী বললেন, ‘কে কার সঙ্গে কাজ করবে, কাকে ছবিতে নেবে- সেটা বেছে নেয়ার স্বাধীনতা তো সবারই রয়েছে। কারও ক্যারিয়ার নিয়ে তাকে দোষারোপ করতে পারি না আমি।’

তবে যারা তারকাসন্তান নন, তাদের যে টিকে থাকতে অনেক লড়াই করতে হয়, তা স্বীকার করে নিয়েছেন তাপসী। অভিনেত্রী বলেন, ‘আমি এটা জেনেই এসেছিলাম যে, ইন্ডাস্ট্রির সব কিছু ভাল নয়। এখানে যে পক্ষপাতিত্ব বা স্বজনপোষণ রয়েছে, সে তো জানাই ছিল। আমি খারাপ কিছুর জন্যই প্রস্তুত ছিলাম আগে থেকে। পরে অভিযোগ করব, এমন নয়।’

তাপসীর দাবি, সব সময় পরিস্থিতি প্রতিকূল থাকবে- এটা জেনেই ইন্ডাস্ট্রিতে পা রাখা ভালো। পরে জটিলতায় পড়ে কাউকে দোষ দেয়া উচিত নয়। তাপসীর বক্তব্য, খেলার দুনিয়া ছাড়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব তো সব জায়গাতেই অল্পবিস্তর রয়েছে।

অভিনেত্রীর পরামর্শ, ‘ইন্ডাস্ট্রির অংশ হতে গেলে প্রথমে দরজায় একটা পা রাখতে হবে। সেটা করতে পারলে লড়াই করে নিজের উপস্থিতি জানান দিতে হবে। একটা ছবি সফল হলেই দশ বছরের জন্য হিল্লে হয়ে গেল; এমন নয় ব্যাপারটা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )