1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) ফিলিপাইনের মূলদ্বীপে প্রচণ্ড কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে রাজধানী ম্যানিলার বেশ কিছু স্থানে রেলওয়ে সেবা ব্যাহত হয়েছে।

তবে ওই ভূমিকম্প থেকে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। আশেপাশের প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ফিলিপাইনের ভূতাত্ত্বিক সংস্থা নিশ্চিত করেছে।

রাজধানী ম্যানিলায় ভূমিকম্পের কারণে তিনটি রেললাইনের সেবা বন্ধ রাখা হয়। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেন, রেলওয়ে এবং বিমানের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। তবে এখন পর্যন্ত শক্তিশালী ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা আশা করছি এ ধরনের কিছু ঘটবে না।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রামের কাছে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসির তথ্য অনুসারে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

দুপুর ২টার দিকে আঘাত হানা ভূমিকম্পটি অন্তত ১০ সেকেন্ড স্থায়ী হয়। তবে এই ঘটনায় এখনো কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লিতে গত মাসের শেষের দিকেও মৃদু ভূকম্পন অনুভূত হয়। অপরদিকে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ার। সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, মঙ্গলবার দুপুরে মাঝারি ভূমিকম্পের সাক্ষী হয়েছে লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারসহ আশপাশের এলাকা।

৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের ফলে রাওয়ালপিন্ডি, ঝিলাম, হাফিজাবাদ, সোয়াট, আজাদ কাশ্মীর, নীলাম উপত্যকা ও পার্শ্ববর্তী এলাকাগুলো কেঁপে ওঠে। এদিকে মঙ্গলবার ভোরে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার ভোর ২টা ৫৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )