1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত ১০৪ জনকে উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

গ্রিসের ভূমধ্যসাগরীয় পেলোপনিস অঞ্চলের উপকূলে অভিবাসীপ্রত্যাশীদের বহনকারী নৌকাডুবিতে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরের দিকে নৌকাডুবির এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১০৪ জনকে।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লিবিয়ার তোবরুক বন্দর থেকে ইতালির দিকে যাচ্ছিল নৌকাটি। বিশালাকার নৌকাটিতে চার শ যাত্রী ছিল, ধারণা করা হচ্ছে। রাতে ঝড়োবাতাসে এটি গ্রিসের দক্ষিণাঞ্চলে পেলোপনিস উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ডুবে যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্রিস ও আলবেনিয়াকে ইতালি এবং সিসিলি দ্বীপ থেকে পৃথককারী আয়োনিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। প্রবল বাতাসের কারণে উদ্ধারকাজ পরিচালনা করা জটিল হয়ে পড়েছে বলে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে।

দেশটির নৌ-বাহিনীর জাহাজের পাশাপাশি সেনাবাহিনীর বিমান, উড়োজাহাজ এবং ওই এলাকায় থাকা ছয়টি নৌকা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনী বলেছে, বুধবার ভোরের দিকে পেলোপনিস উপকূলের কাছে মাছ ধরার একটি বড় নৌকা ডুবে গেছে। ওই নৌকায় প্রচুরসংখ্যক যাত্রী ছিলেন। নৌকাডুবির এই ঘটনায় উপকূলীয় এলাকায় ব্যাপক পরিসরের উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারের পর কালামাতায় নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে বন্দরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেশটির উপকূলরক্ষী বাহিনী বলছে, ইউরোপের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি নজরদারি বিমান মঙ্গলবার বিকেলের দিকে নৌকাটিকে সাগরে ভাসতে দেখে। তবে নৌকার যাত্রীরা সহায়তার প্রস্তাব নাকচ করে দেয়।

পরবর্তীতে ফ্রন্টেক্স জানায়, নৌকায় থাকা কেউই লাইফ জ্যাকেট পরেননি। নৌকায় ভাসতে থাকা অভিবাসীরা কোন দেশের নাগরিক, তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করেনি ইউরোপের এই সীমান্ত সংস্থা।

কর্তৃপক্ষ বলছে, অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়ার তোবরুক বন্দর থেকে যাত্রা শুরুর পর ভূমধ্যসাগর হয়ে ইতালির দিকে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বুধবার গ্রিসের বন্দর পুলিশ বলেছে, ক্রিট উপকূল থেকে প্রায় ৮০ জন অভিবাসীকে নিয়ে ভাসতে থাকা একটি পালতোলা নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ডের টহল দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )