1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

১০১ অ্যাপে স্পাইওয়্যার, বিশেষজ্ঞদের সতর্কতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

স্পাইওয়্যার এমন একটি কম্পিউটার সফটওয়্যার, যা ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসে ইনস্টল হয়ে যায় এবং ব্যবহারকারীর উপর নজরদারি করে। এটার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ফাইল, ছবি ও ভিডিও চুরি করে। এরপর সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা হয় ব্যবহারকারীকে।

সম্প্রতি অ্যান্টিভাইরাস সংস্থা ডক্টর ওয়েবের নজরে এসেছে এমনই ১০১টি অ্যাপ, যেগুলোতে স্পাইওয়্যার রয়েছে। বিশেষজ্ঞরা স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করছেন এসব অ্যাপ ব্যবহারে। জানা গেছে, এরই মধ্যে এই অ্যাপগুলো ৪২ কোটির বেশি ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড সফটওয়্যার মডিউলে মিনি গেমের আড়ালে, অ্যান্ড্রয়েড স্পাইস্পিনওকে নামের এই স্পাইওয়্যারকে বিপণন সফটওয়্যারের মোড়কে ছড়িয়ে দিচ্ছে স্মার্টফোনে।

এছাড়া মার্কেটিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটের আড়ালে গ্রাহকদের মোবাইল ফোনের উপর নজরদারি এবং সেখান থেকে ফোন নম্বর, পাসওয়ার্ডের মতো গোপন তথ্য সাইবার অপরাধীদের কাছে পাচার করছে স্পাইওয়্যার। এই স্পাইওয়্যার সব ধরনের অ্যাপ এবং গেমের মধ্যে ঢুকিয়ে দিতে পারে ডেভেলপাররা।

এমনকি গুগল প্লে-স্টোরে যেসব অ্যাপগুলো পাওয়া যায়, তার মধ্যেও এই স্পাইওয়্যার পেয়েছেন তারা। হ্যাকাররা স্পিনওকে মডিউলের এমন ডিজাইন করা হয়েছে, যা দেখে ব্যবহারকারীরা খুব সহজেই আকৃষ্ট হবেন। কারণ এখানে বিভিন্ন মিনি গেম, একাধিক টাস্ক এবং পুরস্কারের টোপ দিয়ে রেখেছে। যা দেখে সাধারণ অ্যাপ মনে করেই ডাউনলোড করবেন ব্যবহারকারী। অ্যাপ ডাউনলোড করা হলেই এই ট্রোজাল সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট একটি কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল (সিঅ্যান্ডসি) সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করে।

সূত্র : ইন্ডিয়া টুডে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )