1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

বাঁধ ধ্বংসের ঘটনায় উল্টো ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

ইউক্রেনের খেরসনে গুরুত্বপূর্ণ কাখোভকা বাঁধ রাশিয়ার সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করছে ইউক্রেন। খেরসন সেনাবাহিনীর আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকজান্দার প্রোকুদিন বলেছেন, বাঁধটি ধ্বংসের ফলে ওই অঞ্চলের আটটি এলাকা প্লাবিত হয়েছে। আরও এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় ১৬ হাজার মানুষ প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তাদের সেনারা যেন নিপ্রো নদী পার হয়ে ওপারে যেতে না পারে, সেই লক্ষ্যে বাঁধ ধ্বংস করেছে রাশিয়া। হিস্ট্রিয়ায় আক্রান্ত (মানসিক ভয়) হয়ে রাশিয়া এটা করেছে বলেও অভিযোগ তাদের।

তবে রাশিয়া বলছে ভিন্ন কথা। মস্কোর দাবি, পাল্টা আক্রমণে ব্যর্থ হয়ে অন্তর্ঘাতমূলক এই কাজ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটা স্পষ্টত তাদের অন্তর্ঘাতমূলক কাজ।  ক্রিমিয়াকে পানি বঞ্চিত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।’ পুতিনকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘বাঁধ ধ্বংস ইউক্রেনে রাশিয়ার পাশবিকতার প্রকাশ।’

এই ঘটনাকে ‘সন্ত্রাসী আক্রমণ’ উল্লেখ করে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে। সূত্র:আল- জাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )