1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

এবিজি টেকনোলজিস নিয়ে আসছে ডিজিটাল ওয়ালেট “পকেট”

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লি:।

ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও একধাপ এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংক এ লাইসেন্স প্রদান করেছে। দেশের মানুষকে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে পেমেন্টস ও আন্তঃ ব্যাংকিং খাতে বড় ভূমিকা রাখবে ই ওয়ালেট পকেট।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার ক্যাশলেসের পথে যে যাত্রা শুরু করেছে, এবিজি টেকনোলজিস লি: গর্বিত অংশীদার হিসেবে কাজ করবে। দেশের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে দেবে ডিজিটাল লেনদেন সেবা।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ বৃহস্পতিবার (১৮ মে) এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্মরত সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ৭ (এ)(ই) ধারার ক্ষমতাবলে এবিজি টেকনোলজিস লি: কে দেশের অভ্যন্তরে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।

তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে বাংলাদেশ ক্রমেই অগ্রসরমাণ ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়তে, এরই ধারাবাহিকতায় ক্যাশলেস বাংলাদেশ নির্মাণে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ‘ক্যাশলেস বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে প্রচারণা চালু করেছে। দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লি: সরকারের উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )