1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

রংপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন
রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে উক্ত কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও পরিচালক মো: শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো: ইফতে খায়ের আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা আওয়ামীলীগের সভাপতি ইমাদ মিয়া । কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন রংপুর কেরামতিয়া মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মো: বায়েজিদ হোসাইন।
এদিকে কর্মশালা ও ইমাম সম্মেলনে  জেলার আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সকল সুপারভাইজার, মডেল মসজিদের ইমামসহ মহানগর এবং সকল উপজেলার প্রায় ১৮০ জন ইমাম,খতিব ও আলেম ওলামাগণ উপস্হিত ছিলেন।কর্মশালা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত সকল ইমামের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে  জেলা পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )