1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

পুলিশ মাদকে জড়ালে কোনো ছাড় নয়: আইজিপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১০৫ জন দেখেছেন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। বুধবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ সদর ত্রৈ-মাসিক কনফারেন্সের প্রথম দিনের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের ভালো কাজের জন্যই স্বাভাবিক রয়েছে এবং পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা দিন দিন বেড়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশ সদস্যদের আরও সচেষ্ট হতে হবে। সার্ভিস ডেলিভারি সেন্টার হিসেবে থানাকে গড়ে তুলতে হবে। থানায় জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের অনেক সাফল্য রয়েছে। জঙ্গিরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অনলাইনেও তারা সক্রিয়। তাই জঙ্গি দমন কার্যক্রম অব্যাহত রাখতে সাইবার পেট্রোলিং আরও জোরদার করতে হবে। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

আগামী ঈদুল আযহা নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে দেশবাসী যাতে উদযাপন করতে পারেন সে জন্য এখন থেকেই কার্যক্রম গ্রহণ করতে হবে পুলিশকে। এ ক্ষেত্রে ঘরমুখো মানুষের যাতায়াত এবং কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করার দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম তিন মাসের (জানুয়ারি থেকে মার্চ, ২০২৩) পর্যন্ত সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )