1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

দুর্ঘটনায় নিহত পূর্বাশা পরিবহনের সুপারভাইজার সাগরের দাফন সম্পন্ন।

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

 

পরিবারের দারিদ্রতায় এসএসসির গণ্ডি পার হয়নি সাগরের। সংসারের হাল ধরতে দর্শনা পৌর এলাকার চটকাতলায় একটি মুদি দোকান দিয়েছিলেন তিনি। এরমধ্যে বিয়ে, সংসারে জন্ম নেয় একটি পুত্রসন্তান। বড় হয় সংসারের বোঝা। এক বছর পূর্বে সংসারের অভাব মেটাতে সাগর চাকরি নেন পূর্বাশা পরিবহনের একটি কোচের সুপারভাইজার হিসেবে। গত সোমবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাশা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে। ওই বাসেই ছিলেন সাগর। বাসের যাত্রী, চালক ও হেলপার প্রাণে বাঁচলেও দুর্ঘটনায় মৃত্যু হয় পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি সুপারভাইজার সাগরের।

গতকাল মঙ্গলবার সরেজমিনে সাগরের বাড়িতে গেলে দেখা যায়, তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় বারবার মুর্ছা যাচ্ছিলেন সাগরের মা-বাবা, বোন ও স্ত্রী। সাগরের প্রতিবেশীরা বলেন, এলাকার ভালো ছেলে হিসেবে সাগরের সুনাম ছিল। পরিবারের দারিদ্রতায় এসএসসির গণ্ডি পার না করেই সংসারের হাল ধরেছিলেন তিনি। দর্শনা পৌর এলাকার চটকাতলায় একটি মুদি দোকানও দিয়েছিলেন সাগর। সংসারে অভাব ছিল তার। বছর খানেক পূর্বে সংসারের অভাব মেটাতে মুদি দোকান রেখে পুর্বাশা পরিবহনের সুপারভাইজার হিসেবে চাকরি নেন তিনি। এরপর থেকে মা-বাবা, বোন, স্ত্রী ও সন্তান নিয়ে সুখেই কাটছিল সাগরের দিন। কিন্তু আকস্মিক দুর্ঘটনায় সাগরের মৃত্যুতে সংসারটি এখন অকূল সাগরে পড়ল। এতিম হলো তার পাঁচ বছর বয়সী ছেলেটি।

এদিকে, গতকাল বাদ যোহর দর্শনা কেরুজ বাজার মাঠ প্রাঙ্গনে সাগরের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন শত শত মুসল্লি। জানাজা শেষে দর্শনা মোবারকপাড়ার কবরস্থানের বেদনাবিধুর পরিবেশে নিহত সাগরের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )