1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

চিনির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

আগামী দুই-একদিনের মধ্যে চিনির দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরপর আমরা আবার দাম নির্ধারণ করে দিব। দাম নির্ধারণের পরও যারা বেশি দামে চিনি বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির দাম আর বাড়বে না। উল্টো দুই-একদিনের মধ্যে কমে যাবে। আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সব রকম ক্রাইটেরিয়া সম্পন্ন করে দাম নির্ধারণ করেছে। আমরা যে দাম ঠিক করেছি, তার চেয়েও বেশি দামে বাজারে চিনি বিক্রি হচ্ছে, সেটা আমরা জানি। ভোক্তা অধিকার ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, যাতে যারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

সম্প্রতি পেঁয়াজের দাম বৃদ্ধির ক্ষেত্রে আমদানির কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা ইমপোর্ট পারমিট দেয়। তারা এত দিন ধরে সেটা বন্ধ রেখেছিল। বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় চাইছিল যে আমাদের দেশের কৃষকরা যেন ন্যায্য দাম পায়। এটা গতকাল আমি জানতে পেরেছি। আজ বা কালকের মধ্যে যদি দাম না কমে তাহলে তাদের পারমিশনটা দিয়ে দেব।

তিনি বলেন, আজ বা কালকের মধ্যে যদি পেঁয়াজের দাম না কমে, তাহলে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )