1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

দিনাজপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

দিনাজপুরে মধ্যরাতে একটি গরুর খামারে অস্ত্র দেখিয়ে ১৪টি গরু ডাকাতির ঘটনায় ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- ফরিদুল ইসলাম অরফে অড়িয়া ফরিদ(৩৫) দিনাজপুর সদরের দক্ষিন রামনগর মোলানপুকরের শরিফুল ইসলাম ওরফে বাংরুর ছেলে, সুমন দাস ওরফে বয়স্ক(২৬) দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণুপুর জেলেপাড়ার ভদ্র দাসের ছেলে, মোঃ সবুজ ইসলাম (২৫) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ফুটকীবাড়ীর মৃত আব্দুল মজিদের ছেলে, শো. শাহআলম (৪০) দিনাজপুরের বোচাগঞ্জের ওসমানপুরের (মুন্সিপাড়া) মৃত আব্দুল হামিদের ছেলে, মামুন(৩০) ড্রাইভার।

তারা সকলে আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে গত ১৮ মার্চ মধ্যরাতে দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নে অস্ত্র দেখিয়ে ডেইরি ফার্মের কর্মীদের হাত পা বেধে ডাকাতির ঘটনায় অভিযোগে পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযানে নামে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: জিন্নাহ আল মামুন, কোতয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম, ওসি তদন্ত গোলাম মাওলা শাহসহ পুলিশের একটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় ঝটিকা অভিযানে দুটিধাপে বিভিন্ন জেলা থেকে মোট ৮ জন ডাকাত গ্রেফতার হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )