1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

রংপুরের বিভিন্ন স্থানে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র পক্ষে গনসংযোগ অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৮৩ জন দেখেছেন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রংপুর -১ আসন থেকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা এ্যাড. রেজাউল করিম রাজু কে নৌকা মার্কার প্রার্থী করার দাবি তুলে তাঁর পক্ষে গনসংযোগ করেছে দলীয় নেতাকর্মীরা।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় নগরীর ৫ নং ওয়ার্ডের বুড়াল এলাকায় মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে গনসংযোগ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ, ৪ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সুধীর বাবু,৫ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি কাজী ফিরোজ, ওয়ার্ড আ’লীগ নেতা বাবলু চন্দ্র রায় প্রমুখ।

এর আগে বিকেলে নগরীর ৭নং ওয়ার্ডের বেনুঘাট চওড়াহাট এলাকায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য সোহেল রানা সনির নেতৃত্বে গনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় নেতৃবৃন্দ আগামীতে এলাকার উন্নয়নের স্বার্থে সরকার দলীয় প্রার্থী হিসেবে এ্যাড. রেজাউল করিম রাজু কে নৌকা প্রার্থী দেখার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও নগরীর ৬ নং ওয়ার্ড মন্টুর মিল এলাকায় মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গনসংযোগে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আগামীতে নৌকায় ভোট চান ও রংপুর ১ আসনের কৃতি সন্তান এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকার প্রার্থী করার দাবি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )