1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম নওয়াজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই-প্রধান ইমরান খানকে গ্রেফতার বেআইনি ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে শুক্রবার ফের ইসলামাবাদ হাই কোর্টে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন। এর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন জোটভুক্ত দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস চেয়ারম্যান মরিয়ম নওয়াজ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফে (পিটিআই) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের সমালোচনা করে টুইট করেছেন পিএমএল-এন দলের প্রধান সংগঠক। তিনি লিখেছেন, ‘জাতীয় কোষাগার থেকে ৬ হাজার কোটি রুপি লুটে নেওয়া অপরাধীর সঙ্গে আজ দেখা করে প্রধান বিচারপতি আপ্লুত। এ অপরাধীকে (ইমরান খান) মুক্তি দিতে পেরে তিনি আরও বেশি খুশি হয়েছেন। ’

ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানে চলমান বিক্ষোভের দায়ও প্রধান বিচারপতির ওপর চাপিয়েছেন তিনি। মরিয়ম নওয়াজ বলেছেন, ‘(প্রধান বিচারপতি) বিক্ষোভে ঢাল হিসেবে কাজ করছেন এবং দেশের উত্তপ্ত পরিস্থিতিকে উসকে দিচ্ছেন।’ বান্দিয়ালকে সরাসরি উদ্দেশ্য করে মরিয়ম বলেন, ‘আপনার প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত এবং আপনার শাশুড়ির মতো করে পিটিআইতে যোগ দেওয়া উচিত।’

শুধু মরিয়ম নওয়াজই নন; সুপ্রিম কোর্টের রায়ের কড়া সমালোচনা করেছেন সরকারি কর্মকর্তারা। অনেকে ইমরানের প্রতি প্রধান বিচারপতির পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা আজম তারার সাংবাদিকদের বলেছেন, প্রধান বিচারপতি বন্দিয়ালের এখন সুপ্রিম কোর্টে ইমরান খানের দলের পতাকা উত্তোলন করা উচিত, নয়তো তার ঘোষণা করা উচিত যে আদালতটি ইমরানের দলের একটি সাব অফিস।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে গত ৯ মে পিটিআই প্রধান ইমরান খানকে ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এ খবরে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। মূলত ইমরানকে আটকের দুই দিন পর সহিংস বিক্ষোভ শুরু হয়েছিল। আলজাজিরার এব প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ ঘটেছে পিটিআই সমর্থকদের। সামরিক ও সরকারি ভবরগুলোতেও আক্রমণ করেছে সাধারণেরা।

এমনকি সামরিক বাহিনীর প্রধান সদর দপ্তরেও হামলার চেষ্টা করা হয়েছে এবং লাহোরে একজন শীর্ষ জেনারেলের বাসভবন পুড়িয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। সংঘর্ষে এখন পর্যন্ত ২ কমপক্ষে ১১ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।  হাজারের বেশি লোক গ্রেপ্তারের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। এরইমধ্যে বৃহস্পতিবারের (১২ মে) দেশটির সুপ্রিম কোর্ট  ইমরান খানের গ্রেপ্তার বেআইনি বলে রায় দেয়।

তবে এখনই মুক্তি পাচ্ছেন না পিটিআই প্রধান। ইমরান খানকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হতে বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। সেখানে যে মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হবে।  সূত্র :  আল-জাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )