1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

ঢাকায় আস‌ছেন জাতিসংঘের দূত শ্যুটার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

১২ দি‌নের সফ‌রে আগামী ১৭ মে ঢাকায় আস‌ছেন চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ওলিভিয়ার ডি শ্যুটার। তি‌নি দারিদ্র্য বিমোচনে সরকারের উদ্যোগগুলো দেখতে বাংলাদেশ সফর করবেন। বুধবার (১০ মে) জাতিসংঘ ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ থেকে ২৯ মে ওলিভিয়ার ডি শ্যুটার দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অর্জিত অবস্থান কীভাবে অক্ষুণ্ণ রাখা যায় এবং সর্বস্তরের জনগণের মাঝে সমানভাবে এর সুফল নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোচনার জন্য ঢাকায় আস‌ছেন।

সফরকালে জাতিসংঘ বিশেষজ্ঞ ঢাকা ও রংপুর বিভাগের কিছু এলাকা এবং কক্সবাজার পরিদর্শন করবেন। তিনি এসব এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দারিদ্র্যপীড়িত সম্প্রদায় ও মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা নিরূপণে ডি শ্যুটার দারিদ্র্যের ওপর বাংলাদেশের শ্রম আইন, স্বাস্থ্যসেবা, গৃহায়ণ এবং শিক্ষা ব্যবস্থার প্রভাবগুলো পর্যবেক্ষণ করবেন। নারী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ, তৈরি পোশাককর্মী এবং রোহিঙ্গা শরণার্থীসহ যেসব গোষ্ঠী দারিদ্র্য ও বৈষম্যের শিকার, তাদের অবস্থাও পর্যবেক্ষণ করবেন তিনি।

শ্যুটার বলেন, আসন্ন সফরের ফলে আমি দারিদ্র্য বিমোচন নি‌য়ে মানু‌ষের কাছ থে‌কে আরও বেশি শুনতে ও জানতে পারব। অর্থনৈতিক ও জলবায়ুজনিত অভিঘাতের প্রেক্ষাপটে মানুষকে দারিদ্র্যমুক্ত রাখতে ও সবার জন্য মানসম্পন্ন জীবনমান নিশ্চিতকরণে বাংলাদেশ সরকার যেন সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে পারে, সেসব বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে পারব।

জা‌তিসংঘ জানিয়েছে, ২০২৪ সালের জুনে এই বিশেষজ্ঞ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলা‌দেশ নি‌য়ে তার চূড়ান্ত প্রতিবেদন পেশ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )