1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

নীলফামারীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

নীলফামারী উত্তরা ইপিজেড এলাকায় বাসের ধাক্কায় রেজওয়ান ফকির এজাজুল (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ফকির এজাজুল সদর উপজেলার পিলারের বাজার এলাকার জসিম উদ্দিন জাদু মিয়ার ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইপিজেড বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন এজাজুল। এসময় ডোমার থেকে সৈয়দপুরগামী নাদের পরিবহন নামে একটি বাস উত্তরা ইপিজেড সংলগ্ন হাজীপাড়া এলাকায় পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )