1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

সৈয়দপুরে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট চালু হচ্ছে ১৪ মে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা এবার সৈয়দপুরে ফ্লাইট চালু করতে যাচ্ছে। আগামী ১৪ মে থেকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করবে নবীনতম এ এয়ারলাইন্সটি।

সোমবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এয়ার অ্যাস্ট্রার সৈয়দপুর থেকে ওয়ান-ওয়ে সর্বনিন্ম ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩৪৯০ টাকা। চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের গন্তব্য সৈয়দপুর এয়ার অ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য বলে মনে করছে বেসরকারি এ এয়ারলাইন্স।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ এবং রাত ৮ টায় এবং সৈয়দপুর থেকে যথাক্রমে দুপুর ৩ টা ৪০ এবং রাত ০৯টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।

এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, সৈয়দপুর অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। সৈয়দপুরে এখন প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করলেও খুব দ্রুতই এই রুটে আরও ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। আশা করি যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় ভ্রমণ করার মধ্য দিয়ে আমাদের পরিষেবার প্রশংসা করবেন।

গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম ও কক্সবাজার এবং গত ২৩ ফেব্রুয়ারি থেকে সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম।

এয়ার অ্যাস্ট্রা যাত্রীদের নিরপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) কর্তৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )