1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

বাবা-ছেলের মৃত্যু: প্রেমিকার বাবাসহ ৩ জন গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় প্রেমিকার বাবার পিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার হয়েছে। রোববার (৭ মে) রাতে ও সোমবার (৮ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের করে র‌্যাব। সোমবার বিকালে র‌্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামের রওশন মিয়া ৪০), তার স্ত্রী আঁখি বেগম ও জাহাঙ্গীর মিয়া (৩২)। র‌্যাব জানায়, প্রেমিকা তন্বি আক্তারের বাবা ও তার পরিবারের লোকজন নিহত মাহিনের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে তন্বির স্বজনরা মাহিনকে বাধা দিলেও প্রেমের সম্পর্ক অব্যাহত রাখে। এতে প্রেমিকার বাবা-চাচাসহ পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে মাহিনকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মাহিন মারা যায়।

এদিকে মাহিনের মৃত্যুর খবর পেয়ে তার বাবা হিরণ মিয়া একই দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় নিহত মাহিনের মা রুজিনা বেগম বাদী হয়ে রোববার রাতে তন্বি আক্তারের বাবা, মা ও চাচাসহ ৩ জনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।

কোতয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, গ্রেপ্তার ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )