1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গানের সুরে জন্মজয়ন্তী উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ। সোমবার বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনমুখী গানের মধ্য দিয়ে এ জন্মজয়ন্তী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‌‘ঐ মহামানব আসে’ গানটি ঐকতানে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে একে একে মোট ১৯টি জীবনমুখী গান করেন শিক্ষক-শিক্ষার্থীরা। সর্বশেষ, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বর্তমান সময়ে তরুণদের মাঝে রবীন্দ্রনাথকে ধারণের প্রবণতা কম। সংগীত বিভাগের এ আয়োজনকে আমি সাধুবাদ জানাই। পরবর্তী সময়ে অনেক বড় পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তী পালনের ইচ্ছে আছে আমাদের। প্রয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও আমন্ত্রণ জানানো হবে।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ এবং বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )