1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

বাগেরহাটে ৫ ডাকাত গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৬২ জন দেখেছেন

বাগেরহাট জেলা পুলিশের একাধিক টিম শনিবার গভীর রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, লুন্ঠিত একটি স্বর্ণের চেইন ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, খুলনা শহরের গ্লাক্সোর মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল (২৬), বানগাতী-মেটেপোল এলাকার শহিদ গাজীর ছেলে কামাল গাজী (৩৫), নাজিরঘাট এলাকার জবেদ ওরফে খোকন আলী শেখের ছেলে সুমন ওরফে রানা শেখ (৪০), রূপসা স্ট্যান্ড এলাকার মালেক গাজীর ছেলে আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী (২৫) ও বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার অমরী চন্দ্র স্বর্নকারের ছেলে প্রদীপ কুমার স্বর্নকার (৪০)।

রবিবার বিকালে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত পেশাদার আন্তঃজেলা ডাতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাতে স্বীকার তরে তারা ১০ জানুয়ারি গভীর রাতে কচুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আজাদ বালি‘র বাড়িতে ডাকাতির সাথে জড়িত। তাদের কাছ থেকে ওই বাড়ি থেকে লুন্ঠিত একটি একটি স্বর্ণের চেইনও পাওয়া গেছে। এই ডাকাতির সাথে জড়িত অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )