1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত, আটক ৩৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত খায়রুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আখাউড়া থানার কনস্টেবল।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শিবনগর গ্রামের চিহ্নিত মাদক কারবারি সেলিম মিয়ার বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় সেলিম পুলিশ সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। কনস্টেবল খায়রুলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেলিম।

ওসি আরও জানান, আহত খায়রুলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ৪২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৫ জনকে আটক করা হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মাদক কারবারি সেলিমকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )