1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বন্যহাতি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া এলাকায় উপজেলার নুহু মিয়ার ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো ওই বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এটিএম ফায়েজুর রহমান আকন্দ।

বনবিভাগ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ২৫-৩০টি হাতি পাহাড়ের ভিতর থেকে খাদ্যের সন্ধানে নেমে আসে লোকালয়ে। স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। পরে খাদ্যের সন্ধানে হাতির দল উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া ঢাকাই পট্রিতে নুহু মিয়ার মাছ চাষের প্রজেক্টের ধানের ক্ষেতে নামে। এ সময় ধান ক্ষেত রক্ষার জন্য জিআই তারে সংযোগ দেওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায় হাতিটি। পরে সেখান থেকে বনবিভাগের টহল দল হাতির মরদেহ উদ্ধার করে। এ সময় জিআই বৈদ্যুতিক লাইনের সংযোগের তার উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদসহ বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )