1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে যেসব কেন্দ্রে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

এবছরের হজ নিবন্ধন শেষ হয়েছে। ২১ মে থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে এবারও হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে। সে উদ্দেশ্যে সারাদেশে ৭৯টি কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

উল্লেখিত টিকাদান কেন্দ্রে আসার সময় বুকের এক্স-রে, ইসিজি, রক্তের গ্রুপ, প্রস্রাব-আরএমই, সরকারি হাসপাতাল বা সরকার অনুমোদিত কোনো বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড সুগার রিপোর্ট সঙ্গে আনতে হবে। এই পরীক্ষাগুলো যদি গত তিন মাসের মধ্যে করা হয়ে থাকে, তাহলে পুনরায় পরীক্ষা করার দরকার নেই। পূর্বের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টসহ টিকাদান কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ এজেন্সির মাধ্যমে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, হজ অফিস, আশকোনা) থেকে ই-হেলথ প্রোফাইল ফরম প্রিন্ট করে এবং নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্র অথবা নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সনদের প্রিন্ট সংগ্রহ করবেন। কোনো হজযাত্রী নির্ধারিত সময়ে টিকা গ্রহণে ব্যর্থ হলে হজযাত্রীরা রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে স্থাপিত মেডিকেল সেন্টার থেকে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে: ঢাকা ছাড়া সব জেলার সিভিল সার্জনের অফিস (৬৩ জেলা)। এ ছাড়াও রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদার ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।

এ ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক), সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক), বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এ বছর মোট ১ লাখ ২০ হাজার ৪৯১ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )