1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

রংপুর -১ আসন; আ’লীগ নেতা এ্যাড. রাজু’র পক্ষে গনসংযোগে দলীয় নেতাকর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৩৪ জন দেখেছেন
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে প্রস্তুতি নিতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা।রংপুর সিটি করপোরেশনের আংশিক এলাকা ও গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত রংপুর ১ আসন।এ আসনে দীর্ঘ দিন থেকে সরকার দলীয় স্থানীয় প্রার্থী না থাকায় উন্নয়ন বঞ্চিত এই আসনের মানুষ।
তাই এবার এই আসনে  রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক ছাত্র নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে প্রার্থী করার দাবি তুলেছে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  সহ সাধারণ মানুষ।
এরই মধ্যে দলীয় নেতাকর্মীরা তাঁর পক্ষে বিভিন্ন কার্যক্রম, গনসংযোগ, উঠান বৈঠক করে আসছে।বৃহস্পতিবার (৪ মে) সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের চওড়ার হাট এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে ও আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষে গনসংযোগ করেছে দলীয় নেতাকর্মীরা।
এসময় মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ, হারাগাছ থানা আ’লীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম,৮ নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চান মিয়া,৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সুধীর বাবু,৭ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায় প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, রংপুর ১ আসনের উন্নয়নের স্বার্থে এই আসনের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সাবেক  এ্যাড.  রেজাউল করিম রাজুকে নৌক মার্কার  প্রার্থী করা হলে বিপুল ভোটে এখানে আ’লীগের বিজয় সুনিশ্চিত।
এর আগে গত বুধবার ৮নং ওয়ার্ডের মহব্বত খা এলাকায় একই গনসংযোগ ও উঠান বৈঠক করেন নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )