1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

দেশে ১৩ মাসে বজ্রপাতে প্রাণ গেছে ৩৪০ জনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

সারাদেশে গত ১৩ মাসে বজ্রপাতে ৩৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মাঝে অধিকাংশই কৃষক। বৃহস্পতিবার (৪ মে) সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএফ) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে আসে।

এসএসটিএফ’র তথ্যমতে, ৩৪০ জনের মধ্যে পুরুষ ৩০২ জন এবং নারী ৩৮ জন। ২০২২ সালের এপ্রিল থেকে চলতি বছরের মে মাসের ৩ তারিখ পর্যন্ত বজ্রপাতে সারাদেশে ৩৪০ জন মানুষ মারা গেছে। এরমধ্যে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মারা গেছে ২৭৪ জন এবং চলতি বছরের ৩ মে পর্যন্ত মারা গেছেন ৬৬ জন।

পরিসংখ্যানে আরও বলা হয়, চলতি বছর বজ্রপাতে সবচেয়ে বেশি ৭ জন নিহত হয়েছেন সিলেট বিভাগের সুনামগঞ্জে সংগঠনের সভাপতি ড. কবিরুল বাশার ও সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বজ্রপাতে মৃত্যু কমাতে সরকারের কাছে দুই দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলো হলো- মানুষের মধ্যে বজ্রপাত সচেতনতা বাড়াতে বজ্রপাত সচেতনতা সম্পর্কিত বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং মাঠে মাঠে বজ্রনিরোধক টাওয়ার নির্মাণ ও উচু দ্রুত বর্ধনশীল গাছ লাগানো।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম বজ্রপাতে হতাহতের পর্যবেক্ষণ করে আসছে। সংগঠনটি জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালের নিউজ ও টেলিভিশনের স্ক্রল পর্যবেক্ষণের মাধ্যমে হতাহতের এই পরিসংখ্যান তৈরি করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )