1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

নোয়াখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২০২ জন দেখেছেন

নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ইয়াকুব, ফয়েজ ও রাফি।

বুধবার দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার (৪০) পরকোর্ট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের দেওয়ান বাড়ির মঞ্জুর আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল বাশারের সাথে দীর্ঘদিন ধরে একই বাড়ির ফয়েজ উল্লাহর (৪৫) জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার দুপুরের দিকে নিহত আবুল বাশার বাড়ির পাশের একটি ক্ষেতে কাজ করছিল। ওই সময় পূর্ব বিরোধের জের ধরে একই বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো. রাফির নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা করে। এ সময় রাফি লাঠি দিয়ে বাশারের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )