1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

ফরিদপুরে জেলের জাল-নৌকা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৬৭ জন দেখেছেন

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার হতদরিদ্র জেলে সুশান্ত মালোর জাল ও নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে হতদরিদ্র সুশান্ত মালো জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতের যে কোন সময়। এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছে সুশান্ত মালো।

থানায় অভিযোগ এবং সুশান্ত মালো জানান, তিনি দীর্ঘ ২০-২২ বছর ধরে ফরিদপুরের বাখুন্ডা ব্রীজ থেকে নিখুরদি বৌঘাটা ব্রীজের মধ্যবর্তী কুমার নদীতে বেড় জাল দিয়ে মাছ শিকার করতেন। মাছ শিকার করে যা পেতেন তা দিয়েই তিনি তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কোন রকমে চলতেন। ঘটনার দিন রাত ৮টার দিকে তিনি বেড়জালসহ নৌকাটি কুমার পাড়ে প্রতিদিনকার মতো বেঁধে রেখে বাড়ীতে চলে যান। পরে বুধবার ভোর ৪টার দিকে তিনি নদীর পাড়ে গিয়ে দেখতে পান জালসহ নৌকাটিতে কে বা কাহার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
সুশান্ত মালো বলেন, তার একমাত্র সম্বলই ছিল জাল ও নৌকা। এটি হারিয়ে তিনি একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। মাছ ধরে বিক্রি করতে না পারলে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে না খেয়ে থাকতে হবে বলে জানান। সুশান্ত মালো বলেন, তার সাথে কারো কোন শক্রুতা ছিল না। কারা তার এতবড় সর্বনাশ করলো তিনি জানেন না।
স্থানীয় বৌঘাটা নিখুরদী এলাকার একাধিক বাসিন্দা জানান, সুশান্ত মালো একেবারেই হতদরিদ্র। মাছ শিকার করেই সে জীবিকা নির্বাহ করতো। যারা এ কাজটি করেছে তারা এমন কাজটি না করলেও পারতো। এ ঘটনায় সুশান্ত মালো কোতয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )