1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ৪ শিক্ষার্থী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চার শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-১৯ এর জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই চার শিক্ষার্থী হলো- পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: করিমুল ইসলাম (সিজিপিএ ৩.৭৬), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এসএম হাসনাত জামিল (সিজিপিএ ৩.৯২), অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো: তাসিরুল ইসলাম (সিজিপিএ ৩.৯৪), ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মৌসুমী আক্তার (সিজিপিএ ৩.৮৭)। এই চার শিক্ষার্থীর সবাই ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএধারী।
নিজেদের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
এর মধ্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো: তাসিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক একজন শিক্ষার্থীর স্বপ্ন এবং পরবর্তী জীবনের জন্য অনুপ্রেরণার। এই পদকের খবর পাওয়ার পর আমি অনেক খুশি হয়েছি। তবে এর জন্য আমি আমার বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিভাগে ভালো কিছু শিক্ষক পেয়েছি, উনারা আমার এই অর্জনের পেছনে অনেক ভূমিকা রেখেছেন। পাশাপাশি আমার পরিবার, দাদার ভূমিকা অনেক। এই অর্জনে সবচেয়ে বেশি খুশি হতো আমার প্রয়াত কাকা আলাউদ্দিন এবং আমার ভাই নাজমুল হুদা। আজকের এই দিনে তাদের জন্য দোয়া প্রার্থনা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )