1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

বাস মালিক দ্বন্দ্বে নওগাঁ- বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

দুই জেলার বাস মালিকের দ্বন্দ্বে নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার (৩ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম জানান, ঈদের আগে নওগাঁ থেকে ঢাকাগামী ৩ টি এসি বাস চালু করে নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ। আজ সকালে হঠাৎ করে বগুড়া চারমাথায় আমাদের একটি এসি বাস আটকে দেয় বগুড়া শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলামের লোকজন। এরপর আমরা তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের জানান, নওগাঁ থেকে কোনো এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে দেবে না। অথচ শাহ ফতেহ আলীর অসংখ্য এসি বাস নওগাঁ থেকে ঢাকাতে যায়। এবিষয়ে আমরা কিছুই বলিনি। গতকাল (মঙ্গলবার) যখন আমাদের একটা বাস তারা আটকে দেয়, এজন্য আমরাও তাদের একটা বাস আটকে দিয়েছি।

শহিদুল ইসলাম আরও জানান, আপাতত নওগাঁ থেকে ঢাকাগামী সকল বাস আত্রাই হয়ে নাটোর দিয়ে ঢাকা যাচ্ছে। পাশাপাশি নওগাঁ- বগুড়া রুটে অভ্যন্তরীণ বাসগুলো নওগাঁ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বগুড়ার সীমানায়। আপাতত দুই জেলার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

এবিষয়ে শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলাম জানান, অভ্যন্তরীণ রোড দিয়ে নওগাঁর বাস মালিক গ্রুপের প্রায় ৩৫ টি বাস বগুড়ার হয়ে ঢাকাতে চলে। এবিষয়ে আমরা তাদের কিছুই বলিনি। সাপাহার থেকে শাহ ফতেহ আলীর একটি বাস চলে। কিন্তু আমাদের একটা প্রস্তাব ছিল- সেখান থেকে আরও একটা বাস চালানোর। কিন্তু নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ সেটি প্রত্যাখ্যান করে। এরইমধ্যে হঠাৎ করে নওগাঁ থেকে তিনটি এসি বাস চালু করে তারা। সেহেতু বাস চালানোর বিষয়টি সমঝোতার ভিত্তিতে হয়, এই বিষয়ে তারা আমাদের কিছুই বলেনি। এজন্য তাদের বাস আটকে দেওয়া হয়েছে। এবং তারাও আমাদের একটা বাস আটকে দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )