1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

আগাম জাতের ধান কাটা-মাড়াই শুরু, অন্য ফসল চাষের প্রস্তুতি কৃষকের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

আগাম জাতের বোরো ধান-কাটা মাড়াই সীমিত আকারে শুরু হয়েছে। দিনাজপুরের বিভিন্ন হাট-বাজারে পুরনো ধানের সাথে আগাম জাতের বোরো ধান বিক্রি শুরু হয়েছে। বোরো ধান-২৮ প্রতি মণ ৯৭০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগাম জাতের বোরো ধান কাটা মাড়াই শেষে অন্য ফসলের চাষের প্রস্তুতিও নিচ্ছেন অনেক কৃষক।

তবে চলতি মে মাসের ২য় সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটা মাড়াই শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কৃষকরা বোরো ধানের ভালো ফলনের আশাও করছেন।

এখন দিনাজপুর অঞ্চলের ফসলের মাঠে যেদিকেই তাকানো যায় সেদিকেই কেবল সোনালি ধানের সমারোহ। রোদ আর বাতাসে ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। ফসলের মাঠগুলোতে ধান সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ ধারণ করছে। চলতি মাসের ২য় সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটা মাড়াই শুরু হবে।

রফিকুল ইসলামসহ কয়েকজন কৃষক জানান, চলতি মে মাসের ২য় সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটা মাড়াই শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কৃষকরা বোরো ধানের ভালো ফলনের আশা করছেন।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৭১ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী। জেলায় নতুন জাতের ব্রি-৮৯, ব্রি-৯২, উফসি-২৯ জাতের ধান বেশি চাষ হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )