1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

শেখ হাসিনা করে উন্নয়ন, বিএনপি করে আগুন সন্ত্রাস: নওফেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দেশের উন্নয়ন করে আর বিএনপি করে আগুন সন্ত্রাস।

সোমবার (১ মে) দুপুরে নগরের সিরাজউদ্দৌলা সড়কে একটি কমিউনিটি সেন্টারে দেওয়ানবাজার, জামালখান, এনায়েত বাজার ও উত্তর পাঠানটুলী ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের কমিটির সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নওফেল বলেন, আর কিছুদিন পরেই জাতীয়  নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই সম্মিলিতভাবে কিভাবে কাজ করতে পারি তা এখনি ঠিক করতে হবে। মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের কাছে তথ্য আছে বিএনপি-জামায়াত এখন সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে উস্কে দেবে আর নেতাকর্মীদের উৎসাহিত করার কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছেন। আর মানুষকে খেপিয়ে দিতে সফল হলে তারা আবার ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে। তাই আপনাদের সচেতন থাকতে হবে।

সভায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এবং কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদ, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বাবুল, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান মহসিন, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, আঞ্জুমান আরা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )