1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

নারীরা গ্রামীণ অর্থনীতির মূল কারিগর: ডেপুটি স্পিকার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, নারীরাই গ্রামীণ অর্থনীতির মূল কারিগর। তিনি বলেন, বর্তমান বিশ্বে নারীদের পিছনে রেখে কোথাও কাংখিত উন্নয়ন সম্ভব নয়। নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে যুব মহিলা লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন স্পিকার।

রোববার (৩০ এপ্রিল) পাবনার বেড়ায় ডেপুটি স্পিকারের বাসভবনে সাঁথিয়া যুব মহিলা লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের লক্ষ্যে সর্বপ্রথম নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণের পদক্ষেপ গ্রহণ করেন। দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নারীর হাতকে অর্থনৈতিক কাজে লাগানোর বহুমুখী পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশেকে উন্নত, সমৃদ্ধশালী ও স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করতে হলে নারীর অবদানকে আরও বেশি করে সংযুক্ত করতে হবে।

মো. শামসুল হক টুকু বলেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় নারীরা কোথাও পুরুষের তুলনায় পিছিয়ে নেই। প্রধানমন্ত্রীর হাত ধরে সর্বক্ষেত্রে নারীর জাগরণ হয়েছে। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসিত ও নিজেকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

প্রধান অতিথি আরও বলেন, চাকুরীজীবী মায়েদের পাশাপাশি ঘরের অন্যান্য নারীরাও অর্থনীতিতে অবদান রাখছে। গৃহস্থালী এসব কাজের অর্থনৈতিক কোন স্বীকৃতি নেই। নারীর ক্ষমতায়নে সবার ‘জাতীয় পরিচয় পত্রে মায়ের নাম বাধ্যতামূলক করা’র মত নারীর গৃহস্থালী কাজের অর্থনৈতিক স্বীকৃতি প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।

পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা খানম শেফালীর সভাপতিত্বে পাবনা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কণা ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সূত্র: বাসস

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )